আমাদের শর্তাবলী ও পলিসি
আমাদের সার্ভিস ব্যবহার করার আগে দয়া করে নিচের শর্তাবলী, গোপনীয়তা নীতি এবং রিফান্ড পলিসিগুলো মনোযোগ সহকারে পড়ুন।
Terms and Conditions (ব্যবহারের শর্তাবলী)
আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা বা সার্ভিস ব্যবহার করার অর্থ হলো আপনি এই শর্তগুলোর সাথে সম্পূর্ণভাবে একমত।
নিষিদ্ধ কার্যক্রম (Strictly Prohibited)
আমাদের সিস্টেম ব্যবহার করে নিচের কাজগুলো করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর কোনোটি লঙ্ঘন করলে কোনো নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট চিরতরে বাতিল (Banned) করে দেওয়া হবে:
- বেটিং বা জুয়া: বেটিং, জুয়া, ক্যাসিনো বা লটারি রিলেটেড কোনো প্রমোশনাল বা সাধারণ মেসেজ পাঠানো যাবে না।
- হুমকি বা হয়রানি: কাউকে হুমকি, গালিগালাজ, ব্ল্যাকমেইল বা মানহানীকর কোনো মেসেজ পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ।
- ফিশিং ও স্ক্যাম: কোনো ধরনের ফিশিং লিংক (Phishing Link), স্প্যাম লিংক, ভুয়া অফার বা প্রতারণামূলক মেসেজ পাঠানো যাবে না।
- রাষ্ট্রবিরোধী বা ধর্মীয় উস্কানি: রাষ্ট্র, সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক মেসেজ পাঠানো থেকে বিরত থাকতে হবে।
- ভুয়া পরিচয়: অন্যের নাম বা ভুয়া কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে মেসেজ পাঠানো যাবে না।
সার্ভিস বাতিল বা স্থগিতকরণ:
আমরা যেকোনো সময়, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সিস্টেম আপগ্রেড বা মেইনটেন্যান্সের জন্য সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখতে পারি। এছাড়া শর্তভঙ্গের কারণে এডমিন চাইলে যেকোনো ইউজার একাউন্ট বা এপিআই (API) এক্সেস বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
Privacy Policy (গোপনীয়তা নীতি)
আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ওয়েবসাইট এবং সার্ভিস ব্যবহারের সময় আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ ও ব্যবহার করি, তা নিচে উল্লেখ করা হলো:
- তথ্য সংগ্রহ: রেজিস্ট্রেশন বা প্যাকেজ কেনার সময় আমরা আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, এবং আইপি অ্যাড্রেস (IP Address) সংগ্রহ করে থাকি। সিস্টেমের নিরাপত্তা ও অপব্যবহার রোধে আপনি কাকে এবং কী মেসেজ পাঠাচ্ছেন, তার লগ আমাদের সিস্টেমে সংরক্ষিত থাকে।
- তথ্যের ব্যবহার: আপনার দেওয়া তথ্যগুলো শুধুমাত্র আপনার একাউন্ট পরিচালনা, পেমেন্ট ভেরিফিকেশন এবং সার্ভিস সম্পর্কিত আপডেট জানানোর জন্য ব্যবহার করা হবে। আমরা কখনোই আপনার বা আপনার কাস্টমারদের ফোন নম্বর বা ডেটা তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করি না।
- আইনি বাধ্যবাধকতা: যদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি কোনো সংস্থা আইনি তদন্তের স্বার্থে কোনো ব্যবহারকারীর তথ্য বা মেসেজ লগ (SMS History) চায়, তবে আমরা দেশের আইন মেনে সেই তথ্য প্রদান করতে বাধ্য থাকবো।
Refund Policy (রিফান্ড নীতি)
আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করি। তবে প্যাকেজ কেনা বা পেমেন্ট করার ক্ষেত্রে আমাদের রিফান্ড নীতিগুলো নিম্নরূপ:
-
১. অ্যাক্টিভ প্যাকেজ: একবার পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে এবং আপনার অ্যাকাউন্টে প্যাকেজটি অ্যাক্টিভ (Active) বা এসএমএস যুক্ত হয়ে গেলে কোনো অবস্থাতেই ওই টাকা রিফান্ড বা ফেরত দেওয়া হবে না। প্যাকেজ কেনার আগে বিস্তারিত দেখে নেওয়ার দায়িত্ব গ্রাহকের।
-
২. পেন্ডিং অর্ডার: যদি আপনি পেমেন্ট করে থাকেন কিন্তু প্রযুক্তিগত কোনো কারণে বা আপনার ভুলে অর্ডারটি পেন্ডিং (Pending) অবস্থায় আটকে থাকে এবং প্যাকেজ অ্যাক্টিভ না হয়ে থাকে, সেক্ষেত্রে রিফান্ড বিবেচনা করা হবে। রিফান্ড পেতে হলে পেমেন্ট করার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট টিমে প্রমাণসহ যোগাযোগ করতে হবে।
-
৩. অ্যাকাউন্ট বাতিল হলে রিফান্ড: যদি "Terms and Conditions"-এ উল্লেখিত কোনো শর্তভঙ্গের (যেমন: বেটিং, ফিশিং বা স্ক্যাম মেসেজ পাঠানো) কারণে আপনার অ্যাকাউন্ট বাতিল বা ব্যান (Ban) করা হয়, তবে আপনার অ্যাকাউন্টে থাকা অবশিষ্ট এসএমএস বাতিল হয়ে যাবে এবং এর জন্য কোনো প্রকার রিফান্ড বা ক্ষতিপূরণ দেওয়া হবে না।